চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। এসব সভায় কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড এবং অন্যান্য সিদ্ধান্ত বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো— আল-হাজ টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের এজিএম ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির এজিএম ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজিএম ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় কুর্মিটোলা গলফ ক্লাব ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার (নো ডিভিডেন্ড) সিদ্ধান্ত নিয়েছে।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সেনা গৌরব হল, এসকেএস টাওয়ারে এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম এ দিনে সকাল ১১টায় পদ্মা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটির মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোনো ডিভিডেন্ড না দেওয়ার (নো ডিভিডেন্ড) ঘোষণা দিয়েছে।