জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, এর আংশিক উপদেষ্টা পরিষদ গঠন

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) এর কেদ্রীয় কমিটির আহবায়ক মো: ইকবাল হোসেন এবং সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক আজ এই পরিষদের অনুমোদন দেন।

উপদেষ্টা পরিষদে আছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মো: নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের ডিজিএম জনাব মো: জাহিদ হোসেন, সোনালী ব্যাংক পিএলসির ডিজিএম জনাব মো: মাহফুজার রহমান, জনতা ব্যাংক পিএলসির ডিজিএম জনাব মো: আল আরিফ হাসান, সোনালী ব্যাংক পিএলসির ডিজিএম জনাব মো: সানোয়ার হোসেন, রূপালী ব্যাংক পিএলসির ডিজিএম জনাব মো: কেতাব আলী এবং এন আর বি সি ব্যাংক পিএলসির এফএভিপি জনাব মো: আল মামুনুর রশিদ।