বছরে সোয়া ১১ হাজার কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

দিতে পারে। অথবা তাদের নিত্যদিনের অন্য চাহিদার বিপরীতে ব্যয় বন্ধ করে দিতে হতে পারে।

উত্পাদনে ও বাজারে প্রভাব :তেল কিনতে গ্রাহকের খরচের বাইরেও জ্বালানির এই মূল্যবৃদ্ধি বহুমাত্রিক প্রভাব ফেলবে দেশজ উত্পাদনে ও বাজারশৃঙ্খলায়। দামবৃদ্ধির দ্বিতীয় দিনেই গতকাল সোমবার দেশের কিছু জায়গায় পণ্য পরিবহন খরচ ও যাত্রী পরিবহন ভাড়া বেড়ে গেছে। আর সার্বিকভাবে ভাড়া বাড়াতে দরকষাকষি চলছে। কৃষি খাতে সেচের খরচ বেড়ে খাদ্য উত্পাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদ্যুতের লোডশেডিংয়ের সময় অনেক বাণিজ্যিক ও আবাসিক ভবনে জেনারেটর চালাতে ডিজেল ব্যবহূত হয়। সম্প্রতি লোডশেডিং বেড়ে যাওয়ায় এখানেও খরচ বাড়বে। শিল্প ও বিদ্যুত্ উত্পাদন ব্যয় বাড়লে সামগ্রিক উত্পাদন খরচও বৃদ্ধি পাবে। গতকাল এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, খাদ্যদ্রব্য জ্বালানি তেলে তৈরি হয় না। এটি পরিবহনে তেল লাগে। উত্পাদন শিল্পেও জ্বালানি খরচ হয় মোট উত্পাদন ব্যয়ের ৭-৮ শতাংশ। ফলে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না।