বরিশাল সাংবাদিকতায় নতুন নেতৃত্বের সূচনা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক আরিফ পুননির্বাচিত প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ সমর্থন ও ভোটাভুটির মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ ও বরিশাল বাণী’র সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের ব্যুরো চিফ মোঃ আরিফুর রহমান খান। শনিবার (২০ জুন) বিকেল ৩টায় নগরীর সদররোডস্থ হোটেল কিং ফিশার হলরুমে আয়োজিত এ সম্মেলনে বরিশাল জেলা ও বিভিন্ন উপজেলা শাখার শতাধিক সাংবাদিক সদস্য অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতি এম. আর প্রিন্স। তিনি নির্বাচন পরিচালনা করেন। সম্মেলনের শুরুতে বিগত দুই বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়। নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুস সালাম, মুজিব ফয়সাল, জিহাদ রানা, মফিজুর রহমান মিলন, মাসউদ সিকদার ও হাবিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম.কে রানা, এস এন পলাশ ও আতিকুর রহমান চৌধুরী। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক হিসেবে আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন, সহকারী সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সহকারী দপ্তর সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক এইচ এম আসলাম, সহকারী অর্থ সম্পাদক শামীম মীর, প্রচার সম্পাদক এম সাইফুল ইসলামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত একাধিক সাংবাদিক। তারা হলেন—পারভেজ রাসেল, মুশফিক সৌরভ, ফাহিম ফিরোজ, এইচ এম হেলাল, মশিউর রহমান মন্টু, এম জাহিদ, শাহজাদা হীরা, মিজানুর রহমান মৃধা, অপূর্ব সাইফুল, আম্মার হোসেনসহ আরও অনেকে। সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান খান। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: