জাতীয় সাংবাদিক সংস্থার নতুন সভাপতি আলমগীর গনি ও মহাসচিব মনজুর হোসেনকে মহানগর কোর কমিটির অভিনন্দন প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে মোঃ আলমগীর গনি সভাপতি এবং মুহাম্মদ মনজুর হোসেন মহাসচিব মনোনীত হওয়ায় তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মহানগর কোর কমিটি। নবমনোনীত এই শীর্ষ নেতৃত্বকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন মহানগর কোর কমিটির সভাপতি এম হোসাইন আহমদসহ কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের সাংগঠনিক পথচলার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। মহানগর কোর কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোঃ আলমগীর গনি এবং মুহাম্মদ মনজুর হোসেনের মতো যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিত্বের হাত ধরে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী হবে। বিশেষ করে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংবাদিকদের মাঝে ঐক্য ও সংহতির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ন্যায়সংগত অধিকার ও স্বার্থ সংরক্ষণে এই নতুন নেতৃত্ব অত্যন্ত কার্যকর ও সাহসী ভূমিকা পালন করবে। নবমনোনীত নেতৃবৃন্দের দূরদর্শী গাইডলাইন সারা দেশের গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মহানগর কোর কমিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে। পরিশেষে, জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে মহানগর কোর কমিটির পক্ষ থেকে নতুন সভাপতি ও মহাসচিবকে আবারও আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: