মেঘনা লাইফের সাড়ে ৪ হাজার কোটি টাকা বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : বিগত বছরে ৪,৪২৮.৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের খ্যাতিমান জীবন বীমা কোম্পানি মেঘনা লাইফ ইন্সুরেন্স। শুধুমাত্র ২০২৫ সালেই কোম্পানিটি ২৮৬.৭৮ কোটি টাকা দাবি পরিশোধ করে, যেখানে দাবি পরিশোধের হার ছিল ৯৮.৭৪ শতাংশ। এছাড়া মেঘনা লাইফ ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৯৪.১৮ কোটি টাকার দাবি পরিশোধের মাধ্যমে পলিসিহোল্ডারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

দেশের প্রথম প্রজন্মের এই জীবন বীমা প্রতিষ্ঠান মৃত্যু দাবি সহ সব ধরনের বীমা দাবির অর্থ আধুনিক ব্যাংকিং ব্যবস্থা—বিইএফটিএন (BEFTN) ও আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে সরাসরি পলিসিহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে গ্রাহকেরা ঘরে বসেই সহজে বীমা দাবির টাকা পেয়ে থাকেন।
​সাধারণ মানুষের জন্য বীমা সেবা আরও সহজ ও দ্রুত করতে ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি পলিসি চালুকরণ’ নিয়ে‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির ৩০ বছরে পদার্পণ উপলক্ষে সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চার মাসব্যাপী ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এজন্য উন্নয়ন সভাও করে মেঘনা। এতে সেপ্টেম্বর মাসের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ এবং তামাদি বা পেইড-আপ পলিসি চালুর লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠকর্মীদের পুরস্কৃত করে উৎসাহিত করা হয়।