মেরিন কার্গো বীমা দাবি পরিশোধ করেছে সাউথ এশিয়া ইনসিওরেন্স প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ নিজস্ব প্রতিবেদনঃ সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড একটি মেরিন কার্গো বীমা দাবি পরিশোধ করেছে। এ উপলক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী বীমা গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স হ্যামকো লেদারস লিমিটেডের প্রতিনিধিদের হাতে মেরিন কার্গো বীমা দাবির চেক তুলে দেন। সম্প্রতি কোম্পানির মতিঝিল শাখায় আয়োজিত অনুষ্ঠানে হ্যামকো লেদারস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. মাসুদ পারভেজ ও ম্যানেজার মো. গোলাম মোস্তফার কাছে তিনি এ চেক হস্তান্তর করেন। এ সময় সাউথ এশিয়া ইনসিওরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার শাখা প্রধান মোহাম্মদ মোকলেছুর রহমান খান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক, এলএল.এম, এসিএস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোরশেদ হাসান, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও দাবি ও পুনঃবীমা বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও সেবার মান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: