যশোরে জেনিথ ইসলামী লাইফের বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: যশোরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) যশোর সার্ভিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মো. গোলাম মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র উন্নয়ন কর্মকর্তা ও যশোর সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. মনিরুজ্জামান। সভায় কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাঠপর্যায়ে ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সভা শেষে ব্যবসায়িক কার্যক্রমে সফল উন্নয়ন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এস এম নুরুজ্জামান। তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের যশোর অঞ্চলের প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: