সন্ধানী লাইফের দিনাজপুর জোনাল সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্ষ সমাপনী-২০২৬ সফল করার লক্ষ্যে ব্যুরো বাংলাদেশ, ঠাকুরগাঁও এ দিনাজপুর জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার। অনুষ্ঠানে দিনাজপুর জোনের সকল জিএম, ডিজিএম, এজিএমগন সহ শতাধিক সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।