ইসলামিক ব্যাংক খাতের সমস্যা নিয়ে এনবিআর ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬ বিশেষ প্রতিনিধি : সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আইবিসিএফের নির্বাহী কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিদ্যমান সমস্যা সমাধানে নিয়ন্ত্রক সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)। একই সঙ্গে সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বারোপ করেছে সংগঠনটি। সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আইবিসিএফের নির্বাহী কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আইবিসিএফ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। সভায় ইসলামিক ব্যাংক খাতের নীতিগত বিষয়, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ খাতের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণে সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন সদস্যরা। সভায় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান; সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও এমডি আবেদুর রহমান সিকদার; স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ফিরোজুর রহমান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান; এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ; শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হুসাইন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা ও সহকারী সচিব জাহাঙ্গীর আলম। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: