আন্তর্জাতিক নারী দিবসে পপুলার লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬
বিশেষ বিজ্ঞপ্তিঃ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে আজ রোববার (৮ মার্চ) কোম্পানির সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

নারী কর্মকর্তাদের পাশাপশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টচার্য, সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা, মো. নওশের আলী নাঈম ও মো. আবু তাহের, ডিএমডি মো. মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান, মহা-ব্যবস্থাপক ফেরদদৌসী বেগম প্রমূখ।