কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি: কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির ‘অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬’ সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, চিফ কনসালট্যান্ট মো. মোছলেহ উদ্দীন, চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান, বিভিন্ন শাখার প্রধান এবং কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, “গত ৪০ বছর ধরে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে। এ কারণে প্রতিষ্ঠানটি বীমাগ্রহীতাদের আস্থা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সময়মতো ও সঠিকভাবে বীমা দাবি পরিশোধই কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির মূল চালিকাশক্তি।” সম্মেলনে চলতি বছরের ব্যবসায়িক অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন, দাবি নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও গ্রাহকমুখী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: