পপুলার লাইফে পুনরায় চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী: কোম্পানির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানালেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ২৯৭তম বোর্ড সভায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় কোম্পানির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

এ সময় বি এম ইউসুফ আলী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবসায়িক অগ্রগতি, গ্রাহকসেবা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, সিইএফও এস. এম. আরাফিন কাদের, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে কোম্পানির পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র সাফল্যের ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।