৬০ হাজার টাকার প্রিমিয়ামে ৫ লাখ ৫১ হাজার টাকার বীমা দাবি পরিশোধ এনআরবি ইসলামিক লাইফের প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: মাত্র ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়ে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পেয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মৃত বীমাগ্রাহক নেকবর আলীর নমিনি স্ত্রী পলি আক্তার। মঙ্গলবার (০৬ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে এ দাবির চেক তুলে দেওয়া হয়। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহ জামাল হাওলাদার পলি আক্তারের হাতে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এইচ এম মিলন রহমান। কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএমডি ও হেড অব আইটি কেএসএম হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আবু হাসান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর মো. সালাহউদ্দীন এবং সিনিয়র ম্যানেজার (এইচআর) ও অতিরিক্ত দায়িত্বে উন্নয়ন প্রশাসনের ইনচার্জ আনোয়ার পারভেজ। কোম্পানি সূত্রে জানা যায়, নেকবর আলীর মৃত্যুর পর তাঁর বীমা পলিসির বিপরীতে নমিনি হিসেবে স্ত্রী পলি আক্তারের নামে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার দাবি নিষ্পত্তি করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দাবির চেক তুলে দেওয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তারা বলেন, বীমা মানুষের জীবনের অনিশ্চয়তা ও ঝুঁকির সময়ে পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীমাগ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে দ্রুত দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করা হচ্ছে। এ সময় কর্মকর্তারা বীমার সুফল সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং গ্রাহকদের প্রতি প্রতিশ্রুত সেবা যথাসময়ে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: