বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি: গ্রাহকের আর্থিক সুরক্ষা ও বীমা প্রতিশ্রুতি পূরণে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বীমা দাবির চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা। শনিবার (২১ নভেম্বর) সকালে কোম্পানির বরিশাল বিভাগীয় নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ ছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাহকের পাশে থাকার প্রতিশ্রুতি ও বীমা দাবির অর্থ পরিশোধের মাধ্যমে আস্থা, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার বার্তা পৌঁছে দিচ্ছে পপুলার লাইফ ইনস্যুরেন্স। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: