মিরপুর বিভাগীয় কার্যালয়ে এনআরবি ইসলামিক লাইফের প্রশিক্ষণ ও ব্যবসা পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

‎‎নিজস্ব প্রতিবেদক:  এনআরবি  ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মিরপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণ ও ব্যবসা পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) মিরপুর বিভাগীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ শাহ্ জামাল হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যালয়ের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শরীফ মোঃ শহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন মিরপুর বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) তাসলিমা আক্তার হ্যাপি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সেলস ম্যানেজার (এসএম) মোঃ মনির হোসেন এবং আবদুর রহমান শিহাবসহ মিরপুর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা।

সভায় প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ধরনের সভা কর্মকর্তা-কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।