বীমা দাবির ৪৪ লাখ টাকা পরিশোধ করলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ে  রবিবার (১১ অক্টোবর) গ্রাহকদের মৃত্যুবীমা দাবি বাবদ মোট ৪৪ (চুয়াল্লিশ) লক্ষ টাকা পরিশোধ করা হয়।
আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট গ্রাহক/প্রতিষ্ঠান এর প্রতিনিধিগণের হাতে চেক তুলে দেয়া হয়।

উক্ত গ্রাহকদের প্রতিনিধিগণ অতি দ্রুততম সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে বীমা দাবি পরিশোধের চেক গ্রহণ করায় আস্থা লাইফের প্রতি পূর্ণ সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।