তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৯ পয়সা। অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০ টাকা ১০ পয়সা।