রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : রূপালী ব্যাংক পিএলসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, ঋণ বিতরণ কার্যক্রম জোরদার এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম। এছাড়া বিভাগাধীন তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. গোলাম নবী, প্রকাশ কুমার সাহা ও এস এ কে এম জাকির হোসেন এবং রাজশাহী করপোরেট শাখার শাখা প্রধান ফাইজা আক্তারসহ সহকারী মহাব্যবস্থাপক, করপোরেট শাখার নির্বাহীসহ সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন।