আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) এর মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) এর মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং শিক্ষা ও উন্নয়নে সহায়তাকারী আন্তর্জাতিক এনজিও প্রতিষ্ঠান এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) এর মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার ঢাকার বনানীস্থ এডুকো এর বাংলাদেশে অবস্থিত অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) এর সম্মানিত সদস্যগণ আস্থা লাইফ ইন্সু্যরেন্সের গ্রুপ বীমার আওতায় জীবন ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন। উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।