২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ অর্থ নিউজ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের জন্য ব্যাংক সেক্টরে ছুটির তালিকা প্রকাশ করেছে । এতে ব্যাংকগুলোর জন্য ২৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি দেশের সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে-বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, জুমাতুল বিদা ও শবে কদর উপলক্ষে ২৮ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। ঈদুল ফিতরের আগের দুদিন, ঈদের দিন ও ঈদের পরের দুদিন ব্যাংক বন্ধ রাখা হবে। News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: