ইস্টার্ন ব্যাংক এর ঋণ পরিশোধ করবে রিং সাইন

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডার ‘লার্ক টেক্সটাইল লিমিটেড’-এর কাছ থেকে অর্থ নিয়ে ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব তথ্য জানা গেছে।

কোম্পানিটির গতকাল (২০ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ থেকে বিনাসুদে ৯ কোটি ৫০ লাখ টাকা গ্রহণ করে ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ থেকে ১০ বছরের জন্য বিনাসুদে এই অর্থ নেওয়া হবে। অর্থটি ১০টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে, যার কিস্তি পরিশোধ শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।