এনআরবি ইসলামিক লাইফ এর মৃত্যুদাবীর চেক হস্তান্তর প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪ এনআরবি ইসলামিক লাইফ এর মৃত্যুদাবীর চেক হস্তান্তর নিজস্ব প্রতিনিধিঃ আজ ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান কার্যালয়ে বীমা গ্রাহক মরহুম রানু আক্তার এর নমিনী (সম্পর্কে মেয়ে) সাথী আক্তার এর হাতে ১,০৬,০০০/- (এক লক্ষ ছয় হাজার) টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার। সে সময় আরো উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, সিএফও (অর্থ ও হিসাব) মো. আবু হাসান এবং অবলিখন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. জাকির হোসেন। SHARES অর্থনীতি বিষয়: