এনআরবি লাইফ এর বর্ষ সমাপনী মতবিনিময় সভা মিরপুরে অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মিরপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ২২ ডিসেম্বর ২৪ রবিবার বর্ষ সমাপনী মতবিনিময় সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার, বিশেষ অতিথি জনাব শরীফ মোঃ শহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল ইসলাম।

মিরপুর বিভাগীয় কার্যালয়ের এসইভিপি ও ইনচার্জ তাসলিমা আক্তার হ্যাপির সভাপতিত্বে বক্তব্য রাখেন ইভিপি যথাক্রমে আব্দুর রহমান শিহাব এবং রুবিনা মাহমুদ।

প্রধান অতিথির আগমন উপলক্ষে প্রথম বর্ষ প্রিমিয়াম বাবদ নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জমা হয়।