এনআরবি ইসলামিক লাইফ এর মৃত্যুদাবীর চেক প্রদান প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪ খবর বিজ্ঞপ্তিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহক মরহুম সাদিকুর রহমানের মাতা নমিনি মোছা: কাকলী বেগমের হাতে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদার। মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক (ঢাকা) এইচ. এম. মিলন রহমান এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান জনাব মো. মাহমুদুল ইসলাম। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এসইভিপি ও ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসভিপি মালিক মােঃ ফজলে কাফি, এসভিপি মােঃ আফজাল হােসেন খান, ডিজিএম যথাক্রমে এ কে এম শমসের আলী, মােঃ আমিনুল ইসলাম, মােঃ কামাল মজুমদার, মােঃ ইমরান হােসেন সােহেল ও মােঃ আশরাফুল ইসলাম খান প্রমুখ। SHARES অর্থ নিউজ বিষয়: