এবার ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম তদারকি, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন। SHARES সারা বাংলা বিষয়: