খুলনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬
বিশেষ বিজ্ঞপ্তিঃ খুলনা অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ) আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক প্রদান করা হয় এবং ব্যবসা সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম–এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন–এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বক্তারা বলেন, গ্রাহকের আস্থা অর্জন ও দ্রুত সেবা প্রদানই বীমা খাতের উন্নয়নের প্রধান ভিত্তি। সভায় গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তরের মাধ্যমে কোম্পানির সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।