চার্টার্ড লাইফ এবং ক্লিনিকল লিমিটেড-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ক্লিনিকল লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্টার্ড লাইফ-এর সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং ক্লিনিকল লিমিটেড-এর চীফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও চার্টার্ড লাইফ-এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব আবু আহমেদ কবির, হেড অব ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স জনাব রাজিব রায়, কোম্পানী সেক্রেটারী এন্ড হেড অব এইচ.আর জনাব জি. এম রাশেদ, এসভিপি, হেড অব এডিসি এন্ড কর্পোরেট বিজনেস জনাব এস.এম সাঈদ হোসেন, এভিপি, কর্পোরেট বিজনেস জনাব মালিক মোহাম্মদ শাকিল এবং ক্লিনিকল লিমিটেড-এর হেড অব বিজনেস জনাব সাদ এম. মিলকান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত চুক্তির আওতায় ক্লিনিকল লিমিটেড এখন থেকে চার্টার্ড লাইফ-এর ইন্স্যুরটেক পার্টনার হিসেবে কাজ করবে। SHARES অর্থ নিউজ বিষয়: