জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : রাজধানীর একটি অভিযাত হোটেলে শনিবার (৪ জুলাই) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সেলিব্রেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মানসুদ আলম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস. এম. নুরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন। এছাড়া কোম্পানির কোম্পানি সেক্রেটারি, সিএফও এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারাদেশ থেকে লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রায় ২৫০ জন বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের হাত থেকে ৩ জন সফল উন্নয়ন কর্মকর্তা তাঁদের কর্মদক্ষতা ও অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জীপ গাড়ির চাবি এবং সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। এই সম্মাননা উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মীদের আরও উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: