জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন কমিটি গঠন সভাপতি মাহবুব সাধারণ সম্পাদক আলম প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসির ১২৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী নির্বাহী সদস্য সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহবুব সোহেল বাপ্পী এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সোনালী ব্যাংক পিএলসি এর প্রিন্সিপাল অফিসার মো: শাহে আলম। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মিলফোর্ড শাখার ম্যানেজার মোঃ শাহজাহান সিরাজ, সহ সভাপতি সেগুনবাগিচা শাখার ম্যানেজার মোঃ শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন সোহেল রায়হান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোঃ আবু নাঈম। এই কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন (জনতা ব্যাংক) ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক (সোনালী ব্যাংক)। SHARES অর্থনীতি বিষয়: