ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স এর ক্যান্টিনের শুভ উদ্বোধন প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩ নিজস্ব প্রতিবেদকঃ ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান জনাব গিয়াস উদ্দিন চৌধুরী আজ কোম্পানির হেড অফিসের হলরুমে সিনিয়র সকল কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে ফিতা কাটার মাধ্যমে কোম্পানির কর্মকর্তাদের মধ্যাহ্নভোজের জন্য ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন। এখন থেকে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের কর্মকর্তারা কোম্পানির ভর্তুকিতে দুপুরের খাবার খেতে পারবেন। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন উদ্যোগ নেওয়াই মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কোম্পানির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কর্মী ও কর্মকর্তাগণ। কোম্পানির সকল কর্মী ও কর্মকর্তাদের আনন্দ ও উচ্ছ্বাসিত হতে দেখা গেছে। SHARES অর্থনীতি বিষয়: