তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে নতুন পরিচালক নিয়োগে বিএসইসির অনুমোদন প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মে ৬, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : শেয়ারবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদে দুইজন নতুন সতন্ত্র পরিচালক নিয়োগে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সুশাসন নিশ্চিত করতে এবং পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করতে দুই জন অভিজ্ঞ ব্যক্তিকে সতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নিয়োগপ্রাপ্ত দুইজন পরিচালক হলেন- এস এম কামাল উদ্দিন এবং মো. মোস্তফা কামাল, এফসিএ। তথ্য মতে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে বর্তমানে কোনো নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) না থাকায় সরাসরি পর্ষদের সুপারিশক্রমে এই নিয়োগের আবেদন করা হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়াটি ‘কর্পোরেট গভার্নেন্স কোড-২০১৮’ এর অধীনে সকল বিধিমালা অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. মোস্তফা কামাল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ), যা কোম্পানির আর্থিক সচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বীমা খাতের কোম্পানিগুলোতে দক্ষ ও পেশাদার সতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বিএসইসি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি আশা করছে, নতুন এই দুই অভিজ্ঞ পরিচালকের অন্তর্ভুক্তিতে কোম্পানির পরিচালনা পর্ষদ আরও শক্তিশালী হবে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা আসবে। উল্লেখ্য, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৮ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ২৫ রাখ ৮৬ হাজার ৯৭৭টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৮.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.৭৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.২৮ শতাংশ শেয়ার রয়েছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: