পপুলার লাইফের ২০% নগদ লভ্যাংশ ঘোষণা প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ডসিমবের ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন। উল্লেখ্য, আগের অর্থবছরেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য একই হারে, অর্থাৎ ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২২সপ্টেম্বের দুপুর ১২টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই। কোম্পানির এ লভ্যাংশ ঘোষণার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ধারাবাহিক নগদ রিটার্ন প্রদানের ধারা অব্যাহত থাকল বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: