বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের অংশগ্রহণ প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ আহসান উল্লাহ খান, নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ পর্যটন আয়োজন “Bangladesh Tourism Fair 2026”। দেশের পর্যটন শিল্পের এই গুরুত্বপূর্ণ আয়োজনে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ। মেলায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নিজস্ব ফেয়ার প্যাভিলিয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবা, সুযোগ-সুবিধা এবং পর্যটন খাতভিত্তিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে। একই সঙ্গে মেলায় আগত দর্শনার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাচিত সেলস পারসনদের দায়িত্ব পালন ও প্রস্তুতির বিষয়ে ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫টায় বনানী বসতি হরিজন অফিসে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলায় প্রতিষ্ঠানের অংশগ্রহণ, ফেয়ার প্যাভিলিয়নের কার্যক্রম, দায়িত্ব বণ্টন, দর্শনার্থীদের সঙ্গে যোগাযোগের কৌশলসহ মেলা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। কোম্পানির পক্ষ থেকে নির্বাচিত সকল সেলস পারসনকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের অংশগ্রহণকে প্রতিষ্ঠানটির পর্যটন ও আতিথেয়তা খাতে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। News PhotoCard SHARES অন্যান্য বিষয়: