বাংলাদেশ ব্যাংকের সাথে রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম চুক্তি স্বাক্ষর করলো ডাচ্-বাংলা ব্যাংক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : দেশের রপ্তানি খাতকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ্-বাংলা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব এ.কে.এম. নূরুন্নবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির মূল লক্ষ্য হলো রপ্তানি পণ্যের বৈচিত্র্যায়ন এবং নতুন বাজার সৃষ্টির মাধ্যমে দেশের রপ্তানি খাতকে আরও সুদৃঢ় করা। এর মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক তার রপ্তানিমুখী গ্রাহকদের তুলনামূলক কম সুদহারে পুনঃঅর্থায়ন (Refinance) সুবিধা প্রদান করতে পারবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: