বিআইএফ’র মতবিনিময় সভা ৯ অক্টোবর বুধবার

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

বিআইএফ’র মতবিনিময় সভা ৯ অক্টোবর বুধবার

নিজস্ব প্রতিনিধিঃ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র মতবিনিময় সভা আগামী ৯ অক্টোবর বুধবার বিকেল ৪টায় রাজধানীর ৩৬ দিলকুশাস্থ পিপলস ইন্স্যুরেন্স ভবনে অনুষ্ঠিত হবে।

ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী সভায় সভাপতিত্ব করবেন। সভায় বিগত সভার সিদ্ধান্তের আলোকে নন লাইফ বীমার একটি উপ কমিটি গঠন করা হবে। এ ছাড়া নন লাইফ বীমার এজেন্ট কমিশন নিয়ে আলোচনা হবে।

মতবিনিময় সভায় যোগ দিতে দেশের সকল বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।