‘বিজনেস আমেরিকা’র সেরা একশত সিইও’র তালিকায় পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলী প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’র বিশেষ প্রকাশনায় বাংলাদেশের সেরা ১০০ সিইও’র তালিকায় স্থান পেয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। কোম্পানি সূত্রে জানা যায়, তার নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে অবদানের স্কীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বি এম ইউসুফ আলী দেশের বীমা খাতে একটি পরিচিত নাম। তার নেতৃত্বে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান। বীমা বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি দেশের কর্পোরেট খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং বাশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এদিকে, এই অর্জনে বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করা হয়েছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: