বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র দিবস-২০২৬ উপলক্ষে ‘মিডিয়া ভিশন এ্যাকসিলেন্ট এ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে “মিডিয়া ভিশন এ্যাকসিলেন্ট এ্যাওয়ার্ড” অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শেখ মুহঃ রেজাউল ইসলাম, অতিরিক্ত সচিব (অব.) এবং জনাব মোঃ তারেক জুবায়ের, এলএলএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম), ডিএমপি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের গুণী শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা ও এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বিএনপি। বর্ণাঢ্য এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সাংস্কৃতিক অঙ্গনের এমন আয়োজন দেশীয় সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। News PhotoCard SHARES জাতীয় বিষয়: