বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

বিশেষ বিজ্ঞপ্তিঃ ব্হস্পতিবার (০৫ মার্চ) বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর এজেন্টদের জন্য বাধ্যতামূলক ৭২ ঘন্টা মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম কোম্পানির ফরিদপুর
বিভাগীয় অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কর্তৃক নির্ধারিত এই প্রশিক্ষণের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বেটার কেয়ার বাংলাদেশ-এর পক্ষে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন।

এছাড়াও বেস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামিল উদ্দিন (মিন্টু), হেড অফ ট্রেনিং।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফিনানশিয়ালি এসোসিয়েটস (FA) দের উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোশাররফ হোসেন।

এজেন্সি ডিরেক্টর জনাব সাজেদ মাতব্বর-এর উপস্থাপনায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন সহকারী এজেন্সি ডিরেক্টর মিসেস কামরুন্নাহার জুথি।

এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ ও পেশাদার এজেন্ট তৈরির লক্ষ্যে বেস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।