ভ্যাটসহ ভরি সোনা ২ লাখ ৩১ হাজার টাকা

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। আর ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শুক্রবার (৯ অক্টোবর) সোনা ও রুপার গহনার দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

অন্যদিকে, ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা। ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা।