মার্কেন্টাইল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫ বিশেষ প্রতিনিধিঃ মার্কেন্টাইল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর, দোয়া ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত।আজ ০৭ ডিসেম্বর, ২০২৫ রোজ: রবিবার, সকাল: ১১ ঘটিকায়, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বাঁশখালি সার্ভিস সেন্টারের সম্মাানিত বীমা গ্রাহক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুজনিত বীমাদাবির ৩,৬৯,০৩৪/- (তিন লক্ষ ঊনসত্তর হাজার চৌত্রিশ) টাকার চেক হস্তান্তর, মরহুমার জন্য দোয়া ও ব্যবসা উন্নয়ন সভা বাঁশখালি সার্ভিস সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ সলিম উল্লাহ্। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি ও ইনচার্জ চট্টগ্রাম রিজিওন জনাব মোহাম্মদ মীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি ও ইনচার্জ, পর্যটন ডিভিশন জনাব আলহাজ মাওলানা জাফর ইকবাল। অনুষ্ঠানের সভাপত্বি করেন ইভিপি ও ইনচার্জ বাঁশখালি সার্ভিস সেন্টার মাওলানা মুহাম্মদ আজিজুল হাসান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এরিয়ার সিনিয়র কর্মকর্তাগণ ও অসংখ্য সুধীজন উপস্থিত ছিলেন। সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মৃত্যুদাবীর ৩,৬৯,০৩৪/- (তিন লক্ষ ঊনসত্তর হাজার চৌত্রিশ) টাকার চেক নমিনির নিকট হস্তান্তর করেন। SHARES অর্থ নিউজ বিষয়: