সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩ নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা জুবায়ের কবির ব্যাংকটির ৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটির ওই উদ্যোক্তা পরিচালক জানিয়েছেন, তিনি ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এর আগে তিনি গত ৪ অক্টোবর আলোচ্য পরিমাণ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছিলেন। ২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৩৯ কোটি ২৫ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.৬১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮.৯৮, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.৮৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭.৭০ শতাংশ শেয়ার রয়েছে। SHARES অর্থনীতি বিষয়: