সাধারণ বীমা করপোরেশনের নতুন চেয়ারম্যান এম নাসিম আলী

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম. নাসিম আলী। সোমবার (২০ জুলাই) এসবিসির প্রধান কার্যালয়ে যোগদান করেন তিনি।

এর আগে জীবন বীমা, আর্থিক সেবা, পেমেন্ট প্রযুক্তি এবং করপোরেট নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এম নাসিম আলী।

শিক্ষাজীবনে দ্য লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে অধ্যয়ন করেছেন তিনি। আন্তর্জাতিক অর্থনীতি, আর্থিক বাজার ও নীতিনির্ধারণে বিশেষায়িত এই প্রতিষ্ঠানের শিক্ষা তার পেশাগত নেতৃত্বের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বীমা ও ফিনটেক খাতে তার অভিজ্ঞতা সাধারণ বীমা করপোরেশনের ডিজিটাল রূপান্তর, করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং পুনর্বিমা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।