স্বাধীনতা দিবস উপলক্ষে আইডিআরএ’র আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬ বিশেষ প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উদ্যোগে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৯ মার্চ) কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। সভায় কর্তৃপক্ষের অন্যান্য সদস্যসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে ওই দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করে আইডিআরএ। SHARES আইডিআরএ বিষয়: