নারীদের অংশগ্রহণে শেয়ারবাজার আরো এগিয়ে যাবে প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৩ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজার নারীদের অংশগ্রহণে আরো এগিয়ে যাবে। ৮ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে নারীদের ভূমিকা আরো সমুন্নত করতে হবে। এতে করে দেশের অর্থনীতির চাকা আরো বেশি শক্তিশালী হব। বিএসইসির কমিশনার বলেন, নারীদের কাছে থাকা বিভিন্ন প্রকার সঞ্চয় শেয়ারবাজারে বিনিয়োগ হিসেবে নিয়ে আসতে হবে। এছাড়াও যে সকল নারী শিল্প উদ্যোক্তা, তারা চাইলে শেয়ারবাজার থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উত্তোলন করে নিজের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। তাই নারীদের কাছে শেয়ারবাজারের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিএসইসির কমিশনার। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: