আইডিআরএ’ নামে ভুয়া ফেসবুক গ্রুপ, অপসারণে বিটিআরসিকে চিঠি প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া গ্রুপ খোলা হয়েছে। যার নাম (idra bangladesh)। গ্রুপটিতে পাঁচ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। ভুয়া গ্রুপটির বিষয় আইডিআএ’র নজরে এলে গ্রুপটি অপসারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে অনুরোধ করেছে আইডিআরএ কর্তৃপক্ষ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক (উন্নয়ন ও গবেষণা) শাহ আলম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি বিটিআরসির চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়। চিঠিতে বলা হয়, আইডিআরএর নামে ফেসবকে ‘আইডিআরএ বাংলাদেশ (idra bangladesh)’ নামে একটি গ্রুপ খোলা হয়েছে। যার সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। যেখানে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট পোস্ট দেওয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এ অবস্থায় ভুয়া গ্রুপটি ফেসবুক থেকে জরুরি ভিত্তিতে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে আইডিআরএ নির্বাহী পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, ‘ফেসবুকে আইডিআরএ বাংলাদেশ নামের একটি গ্রুপ খুলে কর্তৃপক্ষের নামের বিভিন্ন ভিত্তিহীন পোস্ট দেওয়া হচ্ছে। এটি আমাদের নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিটিআরসিকে জানিয়েছি।’ SHARES অর্থনীতি বিষয়: