অর্থবছরের তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ১৭ ব্যাংকের প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩ হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ৮৫ পয়সা ছিল। ইসলামী ব্যাংক চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ৬১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস কমেছে ২ পযসা। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭১ পয়সা। মিডল্যান্ড ব্যাংক আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৭ পযসা। অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছর যা ছিল ৩০ পয়সা। প্রিমিয়ার ব্যাংক তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৯৩ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৮ পযসা। এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর’২৩) ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের বছরের সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৬ পয়সা। প্রাইম ব্যাংক তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ২৪ পযসা। এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর’২৩) ইপিএস হয়েছে ৩ টাকা ০৫ পয়সা। আগের বছরের সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৭ পয়সা। রূপালী ব্যাংক তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিলো ৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ২১ পযসা। অর্থবছরের তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২০ পয়সা। সোস্যাল ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৩ পযসা। অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮৩ পয়সা। সাউথইস্ট ব্যাংক তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৬০ পযসা। এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর’২৩) ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। আগের বছরের সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬৭ পয়সা। স্ট্যান্ডার্ড ব্যাংক তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৩ পযসা। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে তা ২৫ পয়সা ছিল। ট্রাস্ট ব্যাংক তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ২৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১২ পযসা। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৩ পয়সা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৫ পযসা। অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। উত্তরা ব্যাংক তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৪১ পযসা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানু-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৬২ পয়সা। SHARES অর্থনীতি বিষয়: