স্বদেশ ইসলামি লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন জনাব শফিক শাওন

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

নিজস্ব প্রতিনিধি : স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন, জনাব শফিকুল ইসলাম শাওন।

এ সময়ে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব হেদায়েত হোসেন আকাশ, কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদ্য যোগদান কৃত মেট্রো প্রজেক্টের ইনচার্জ, সিনিয়র উপ্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম, পুরাতন সংগঠনের ডি এম ডি জনাব সাইফুল ইসলাম, সদ্য যোগদান কৃত জনাব আব্দুল্লাহ আল মামুন এবং অপূর্ব বিশ্বাস, সহ সংগঠনের অনেক সিনিয়র কর্মকর্তা। যোগদানকৃত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শাওন তার বক্তৃতায় বলেন, যোগদানের সাথে সাথে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে আমাদের একটি ফ্লোর বরাদ্দ দেওয়া হয়েছে, সকলের সহযোগিতা পেলে আগামী এক বছরে ভিতর স্বদেশ ইসলামী লাইফ সেরা দশের তালিকায় আসবে ইনশাআল্লাহ।

সর্বশেষ সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব হেদায়েত হোসেন আকাশ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলতি মাসে আমরা খুব ভালো ব্যবসা করেছি, মাঠ পর্যায়ে প্রায় ৩৫ লক্ষ টাকার উপরে বিভিন্ন প্রকার দাবি পরিশোধ করেছি, মাঠ পর্যায়ে আমাদের কোন প্রকার সমস্যা নাই, আপনারা বীরের মত বাংলাদেশের সব জায়গায় কাজ করবেন, কোম্পানির পরিচালনা পর্ষদ আপনাদের সাথে আছে। আমি সার্বক্ষণিক আপনাদের খেদমতে পাশে থাকব ইনশাআল্লাহ।