মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সাথে ‘iHelpBd’র চুক্তি স্বাক্ষরঃ

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি -এর গ্রাহক সেবাকে আরও দ্রুত, প্রযুক্তিসম্পন্ন ও গ্রাহক বান্ধব করার জন্য একটি আধুনিক কল সেন্টার স্থাপনের জন্য ‘iHelpBd’ -এর সাথে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মেঘনা লাইফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ এবং ‘iHelpBd’ -এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মোঃ আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এন. সি. রুদ্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত এবং কল সেন্টার কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন কোম্পানির কনসালটেন্ট মোঃ জয়নাল আবেদীন ভুঁইয়া, চিফ কো-অর্ডিনেটর আহসান ইবনে কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিঞা মোঃ মশিউর রহমান ও মোঃ নিজাম উদ্দিন আনিস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হারুন-অর-রশিদ।

এই কল সেন্টারের মাধ্যমে মেঘনা লাইফের গ্রাহকদের পলিসি সংক্রান্ত সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এ কল সেন্টারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে:

১. তথ্য প্রদান
• বীমা পলিসির ধরণ ও সুবিধা সম্পর্কে তথ্য প্রদান।
• প্রিমিয়াম পরিশোধের পদ্ধতি ও সময়সীমা সম্পর্কিত পরামর্শ।
• দাবি দাখিল করার প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে তথ্য।

২. অভিযোগ গ্রহণ ও সমাধান
• গ্রাহকদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধান প্রদান।
• অভিযোগ সমাধান না হলে তা সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ।

৩. প্রিমিয়াম সংক্রান্ত সহায়তা
• প্রিমিয়ামের স্থিতি চেক করা।
• বিলম্ব ফি ও পেনাল্টি সম্পর্কিত তথ্য।
• অনলাইন বা অফলাইন প্রিমিয়াম পরিশোধে সহায়তা।

৪. দাবি (Claim) প্রক্রিয়ায় সহায়তা
• দাবি দাখিলের সময় কী কী ডকুমেন্ট প্রয়োজন, সে বিষয়ে নির্দেশনা।
• দাবি প্রক্রিয়ার বর্তমান অবস্থা জানানো।
• কোনো জটিলতা থাকলে তা সমাধানে সহায়তা।

৫. নতুন পলিসি ক্রয়ে সহায়তা
• নতুন পলিসি সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান।
• পলিসি কেনার প্রক্রিয়ার নির্দেশনা।
• নতুন পলিসি হওয়ার পর তাৎক্ষণিকভাবে গ্রাহককে কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন জানানো।

৬. তামাদি পলিসির ক্ষেত্রে
• গ্রাহককে পলিসি সক্রিয় রাখার সুবিধা এবং গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
• প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও পেমেন্ট পদ্ধতির বিস্তারিত গ্রাহককে জানিয়ে দেয়া।
• সময়সীমার ভেতরে পদক্ষেপ গ্রহণের জন্য তাদের অনুপ্রাণিত করা।

৬. জরুরি সহায়তা
• বীমা পলিসি হারিয়ে গেলে বা প্রয়োজনীয় কোনো নথি প্রাপ্তিতে সমস্যা হলে তাৎক্ষণিক সহায়তা।
• পলিসি পুনর্বীমাকরণ বা সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা।

৭. গ্রাহক সম্পর্ক উন্নয়ন
• গ্রাহকদের সন্তুষ্টি যাচাই করা।
• তাদের থেকে পরামর্শ ও ফিডব্যাক গ্রহণ।

কল সেন্টারের কার্যক্রম এর মাধ্যমে গ্রাহকদের তড়িৎ ও আরো সুবিধা সম্বলিত সেবা দানের লক্ষ্যে এই কল সেন্টারের সার্ভিস আনুষ্ঠানিকভাবে পহেলা ফেব্রুয়ারি ২০২৫ চালু করা হবে।