ন্যাশনাল লাইফ এর প্রথম প্রান্তিকে ৫২৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি–মার্চ) ৫২৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি জানায়, গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ পরিশোধ করা হয়েছে। এতে পলিসিধারীদের আস্থা আরও জোরদার হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ন্যাশনাল লাইফ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বলেন, গ্রাহকের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সময়মতো দাবি পরিশোধের মাধ্যমে আমরা সেই আস্থা ধরে রাখার চেষ্টা করছি। ভবিষ্যতেও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দাবি নিষ্পত্তির এই ধারা অব্যাহত থাকবে। দীর্ঘমেয়াদি কার্যক্রমের চিত্র তুলে ধরে ন্যাশনাল লাইফ জানায়, ১৯৮৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তারা ৭৫ লাখের বেশি বীমা পলিসি বিক্রি করেছে। এই সময়ে মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২১ হাজার ৩২০ কোটি টাকা। একই সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১৮ কোটি টাকা। বিনিয়োগ রয়েছে ৬ হাজার ২৪১ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৫১ কোটি টাকা। এ ছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ১২ হাজার ২২০ কোটি টাকা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ। SHARES অর্থনীতি বিষয়: